চট্টগ্রামে শিবিরের বিরুদ্ধে তিনটি মামলা


চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ থেকে অস্ত্র এবং গোলা-বারুদ উদ্ধারের ঘটনায় ৩০ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা হয়েছে। বুধবার গভীর রাতে শহরের চকবাজার থানায় ঘটনায় তিনটি পৃথক মামলা হয়। মামলার আসামীরা সকলেই ছাত্র শিবিরের নেতাকর্মী। এরআগে আটককৃতদেরকে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম কলেজ থেকে ৯টি অস্ত্র উদ্ধারের ঘটনায় ২১জনকে এজাহারনামীয় আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। মামলার বাদী ডিবি পুলিশের এসআই আবদুল মোনাফ। তিনি  চকবাজার থানায়  মামলাটি দায়ের করেন। অপরদিকে মহসিন কলেজ থেকে অস্ত্র বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় ডিবির এসআই রাসেল মিয়া ৯জনকে এজাহারনামীয় আসামি করে অস্ত্র বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন। বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা সাংবাদিকদের জানিয়েছেন, গত বুধবার আটক হওয়াদেরকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে।

নকলায় মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ
সংবাদদাতা (নকলা, শেরপুর) : শেরপুরের নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মুক্তিযোদ্ধা কমান্ডারের উদোগ্যে সংসদের নিজস্ব তহবিল থেকে ৭৯ জন মুক্তিাযোদ্ধাদের মাঝে বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে চিকিৎসা, শিক্ষা এবং গৃহনির্মান বাবদ লাখ ৩২ হাজার ৫শত টাকার অনুদানের চেক বিতরণ করেন। উপলে আয়োজিত অনুষ্ঠানে কমান্ডার আবুল মুনসুর এর সভাপতিত্বে এক আলোচনায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মো. নূরল ইসলাম হিরু, নকলার ইউএনও আবুল কালাম আজাদ, ওসি গোলাম হায়দার, ডেপুটি কমান্ডার রহমত আলী, উপজেলা আওয়ামী নেতা যথাক্রমে সাবেক কলেজ শিক্ষক মোস্তাফিজুর রহমান, ডাঃ রফিকুল আলম, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমূখ। সঞ্চালক ছিলেন আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সভাপতি খোরশেদ করিম।

No comments:

| Copyright © 2013 Test News