সুইডেনে রেস্টুরেন্টে গুলি, কয়েকজন নিহত


ডেস্ক রিপোর্টঃ সুইডেনের গোটেনবার্গ শহরের একটি রেস্তোরাঁয় গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেয়নি দেশটির কর্তৃপক্ষ। বুধবারের এই হামলাটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছে পুলিশ। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটিতে হওয়া এই হামলায় সন্ত্রাসসম্পর্কিত কোনোকিছুর ইঙ্গিত পাওয়া যায় নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশের মুখপাত্র উল্লা ব্রেহেম বলেন, এটি কোনোভাবে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত এমন কিছুই পাওয়া যায়নি।
ঘটনায় স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার হয়েছে এবং বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানালেও ঠিক কতজন নিহত হয়েছেন তা উল্লেখ করেনি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ব্রেহেম জানান, গোটেনবার্গের একটি দ্বীপ হিসিঙ্গেনে এই ঘটনা ঘটেছে। ওখানে সংঘবদ্ধচক্রগুলোর মধ্যে অনেক সহিংসতার ঘটনা ঘটে। আর ক্ষেত্রেও এমনটি ঘটার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, “এখানে সুনির্দিষ্টভাবে পুলিশ অভিযান চালিয়েছে কারণ এখানে সংঘবদ্ধ অপরাধের ঘটনা ঘটে। অতীতেও এখানে গোলাগুলির ঘটনা ঘটেছে।

No comments:

| Copyright © 2013 Test News