সংবাদদাতা (আমতলী, বরগুনা)
: মঙ্গলবার রাতে বরগুনার
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে
৮ কেজি ওজনের
ভুয়া কষ্টি পাথরের
মূর্তি সহ ৩ জনকে আটক করেছে র্যাব-৮।
র্যাব র্যাব-৮ সূত্রে জানা
গেছে, গোপন সংবাদের
ভিত্তিতে আমতলী উপজেলা
হাসপাতালের সামনে থেকে
মঙ্গলবার রাতে সাড়ে
৮টার দিকে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের ডিএডি জাকির হোসেনের
নেত্বতে একদল সদস্য
অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে ৮ কেজি
ওজনের একটি কষ্টি পাথরের
ভুয়া মূতি সহ জামাল হাওলাদার, হানিফ সর্দার ও রিপন হাওলাদার নামে তিন জনকে
আটক করে। আটককৃতদের নিকট থেকে পলিথিনে
মোরানো মূর্তিটি উদ্ধার
করে। মূর্তিটির গায়ে
কালো রঙ দেওয়া।
র্যাব জানায়,এটির
মাধ্যমে আটককৃতরা বিভিন্ন
লোকজনের কাছ থেকে
কষ্টি পাথরের মূর্তি
বলে প্রতারনার মাধ্যমে
অর্থ হাতিয়ে নিত।
আমতলী থানার ওসি সুকুমার রায় জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা
হয়েছে। এবং কোর্টের
মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো
হয়েছে।


No comments: