পতœীতলায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ


সংবাদদাতা (পতœীতলা, নওগাঁ) : নওগাঁর পতœীতলায় বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকার কর্ত্তৃক দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের গ্রেপ্তার স্বীকার না করা, দেশ ব্যাপী নেতা-কর্মীদের গুম, হত্যা, গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদে বিএনপি সকল কর্মসূচি পালন করে।
বিকেল ৫টায় দলের পতœীতলা শাখা কার্যালয় সরদার পাড়া মোড় হতে কয়েকশত নেতা-কর্মী উপজেলা চেয়ারম্যান বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদর নজিপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম রিচার্ড, সাধারণ সম্পাদক বায়েজিদ আলম শাহীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা প্রমুখ।

No comments:

| Copyright © 2013 Test News