শেরপুর সরকারি কলেজে সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ উদ্যাপন


সংবাদদাতা (শেরপুর) : তিন দিনব্যাপী শেরপুর সরকারি কলেজের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ উদ্যাপন শেষ হয়েছে ১৪টি বিষয়ে  বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৪ মার্চ কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর ..কে.এম. রিয়াজুল হাসান এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিজয়ী প্রতিযোগীদের মাঝে ১৮ মার্চ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু  এবং বিশেষ অতিথি ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বায়েযীদ হাছান। ব্যাপক ৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ছারওয়ার জাহান, মো. আবদুর রউফ, মো. আবদুর রশীদ এবং  .কে.এম জাকারিয়া হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিব শংকর কারুয়া শিবু।

No comments:

| Copyright © 2013 Test News